পিকেকে বার্সেলোনা ছাড়তে বলছেন শাকিরা

0

খেলাধুলা : স্প্যানিশ তারকা জেরার্ড পিকেকে বার্সেলোনা ত্যাগ করার কথা বলছেন তার বান্ধবী শাকিরা। এমনটাই দাবি করেছে স্প্যানিশ পত্রিকা ডন ব্যালন। এক প্রতিবেদনে পত্রিকাটি দাবি করে, স্প্যানিশ সমর্থকদের উপর খুবই হতাশ পিকে। আর শাকিরাও চান লন্ডন চলে যেতে। এজন্য পিকেকে বার্সেলোনা ছাড়ার কথা বলছেন তিনি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বলে ঘোষণা দিয়েছেন পিকে। কাতালানের রাজনীতি নিয়ে কথা বলায় তোপের মুখে পড়েছেন পিকে। শুনেছেন বার্সা সমর্থকদের দুয়োধ্বনি। শাকিরা মনে করছেন স্পেনে থাকলে তাদের দুজনেরই ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়বে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.