টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন ৩১ জানুয়ারি

0

সিটিনিউজ ডেস্ক:: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জানুয়ারি এ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালিহাতী উপ-নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, আগামী ৩১ জানুয়ারি ভোটের দিন ধার্য করে নথি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী দলের প্রাথমিক সদস্য পদ হারালে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ফলে আসনটি শূন্য হলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এতে লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু তার মনোনয়নপত্র ঋণখেলাপের অভিযোগে বাতিল হয়। এরপর তিনি হাইকোর্টের শরণাপন্ন হন। উচ্চ আদালত সম্প্রতি তার আপিল খারিজ করে দেন। সে অনুযায়ী নির্বাচন কমিশন আগামী ৩১ জানুয়ারি ভোটের পুনঃতারিখ নির্ধারণ করে।

কাদের সিদ্দিকী আদালতে যাওয়ায় নির্বাচনের কার্যক্রম এতো দিন স্থগিত ছিল। সে সময় চূড়ান্ত প্রার্থী ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, বিএনএফের প্রার্থী আতাউর রহমান খান এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইমরুল কায়েস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.