সিটিনিউজ ডেস্ক:: করদাতাদের কোনো প্রকার হয়রানি না করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। বৃহস্পতিবার ওয়ার্ল্ড কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরের সকল কর্মকর্তা-কর্মচারির অঙ্গীকার হবে-দেশের জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণ করা এবং দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে করদাতাদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করা। করদাতাদের করসেবা গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি না করা।
সকালে সেগুনবাগিচার রাজস্ব ভবনের সামনে থেকে কাস্টমস দিবস উপলক্ষে বর্ণাঠ্য র্যালি বের হয়। এতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ ছাড়াও এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ রাজস্ব আহরণে এনবিআরকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ বিভাগের আরও খবর
