সিটিনিউজ ডেস্ক:: অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের শুরুটা হয়েছিল হার দিয়ে। আর সফরের শেষটাতেও সঙ্গী হলো হার। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৫৭ রানে হেরেছে সফরকারী পাকিস্তান।
বৃহস্পতিবার অ্যাডিলেড ওভারে প্রথমে ব্যাট করে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাইভস হেডের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৯ রান করে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৭৯ ও হেড ১২৮ রান করেন।
অস্ট্রেলিয়ার দেয়া পাহাড় সামন রান তাড়া করতে নেমে শুরুতেই আজহার আলীর উইকেট হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেটের জুটিতে বাবর আজম ও শারজিল খান ১৩০ রান যোগ করেন। এরপরই ছন্দপতন ঘটে পাক ব্যাটিংলাইনআপে। শেষের দিকে একমাত্র ওমর আকমল লড়ে গেছেন। তবে পরাজয় এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৪৯.১ ওভার খেলা পাকিস্তানের ইনিংস থামে ৩১২ রানে। ফলে ৫৭ রানের জয় পা অস্ট্রেলিয়া।
ব্যাট হাতে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১০০ রান করেন বাবর আজম। এছাড়া শারজিল খান ৭৯ ও ওমর আকমল ৪৬ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে মিচেল স্টার্ক ৪টি, পেট কামিন্স ২টি উইকেট নেন। হ্যাজলউড, জাম্পা ও ফকনার ১টি করে উইকেট নেন।
