টাইগারদের ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প শুরু ৩১ জানুয়ারি

0

সিটিনিউজ ডেস্ক:: নিউজিল্যান্ড সফর শেষে বুধবার ঢাকায় পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিন বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা পোঁছায় টাইগাররা। তবে দেশের ফিরে খুব বেশিদিন অবসরের ফুরসৎ নেই বাংলাদেশ দলের। কারণ কিছুদিন পরেই প্রথমবারের মতো ভারত সফরে যাবে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন টেস্ট দল।

৯ ফেব্রুয়ারি হায়দারাবাদে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। আর এই ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত রাজি হলে সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে মুশফিকদের প্রতিপক্ষ হতে পারে হায়দারাবাদ রঞ্জি দল। ভারতের মাটিতে অনুশীলন করার লক্ষে ২ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবে মুশফিক বাহিনী। তবে সফরটির আগে দেশের মাটিতেও অনুশীলন করবে তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে চলতি মাসের ৩০ অথবা ৩১ তারিখ থেকে।

এদিকে সাকিব-তামিমরা দেশে ফিরলেও নিউজিল্যান্ড থেকে এখনও ফেরেননি বেশির ভাগ কোচিং স্টাফরা। জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে ৩০ জানুয়ারি রাতে। তবে ইতিমধ্যে জাতীয় দলের সাথে বাংলাদেশে ফিরেছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.