সিটিনিউজ ডেস্ক : আগামী ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভারতের মাঠে একটি টেস্ট খেলবে মুশফিক বাহিনী। ঐতিহাসিক এ টেস্টের টিকিট www.eventsnow.com এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি, সর্বোচ্চ ৫০০০ রুপি। এছাড়া ৬০০, ৮০০, ১৫০০, ২০০০ ও ৩০০০ রুপির টিকিটও রয়েছে। একজন সর্বোচ্চ ১০টি টিকিটে বুকিং দিতে পারবেন।
এদিকে ৫৫ হাজার আসনবিশিষ্ট রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচের উত্তাপ ছড়িয়ে দিতে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআই প্রতিদিন ৫০০০ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের টিকিট দেবে। ফলে পশ্চিম ও পূর্ব গ্যালারির প্রায় পুরোটাই থাকবে স্কুলের ছাত্র-ছাত্রীদের দখলে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক প্রায় ১৭ বছর। অথচ এত বছরে ভারতের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি টাইগারদের। তাই ৯ ফেব্রুয়ারির টেস্টটিকে ঐতিহাসিক বলা যেতেই পারে। এখন দেখার পালা টাইগাররা ম্যাচটিকে দলের জন্য কতটা ঐতিহাসিকপূর্ণ করে তুলতে পারেন।
