উখিয়ায় বাসাবাড়ীতে অগ্নি কান্ড লক্ষাধিক টাকার ক্ষতি
শহিদুল ইসলাম, উখিয়া, (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ার সদরে ভয়াবহ অগ্নি কান্ডে বাসাবাড়ী পুড়ে ছাঁয় হয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে রান্না ঘরের চুলা থেকে অগ্নি কান্ডের সূত্রপাত হয়। স্থানীয় এলাকাবাসী জানান, এতদিন হলেও উখিয়ার ফায়ার সার্ভিস ষ্টেশন চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় জন প্রতিনিধিদেরও দোষারোপ করেন। অগ্নি কান্ডে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী জুলি নামে এক মেয়ের প্রবেশ পত্র ও রেজিষ্টেশন কার্ড ও বই পত্র পুড়ে ছাঁয় হয়ে যায়। উখিয়ার সদর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রুমখাঁ পালং এলাকার জনৈক আব্দু শুক্কুরের বসত বাড়ী। এ বসতবাড়ীতে চারটি পরিবার ভাড়া থাকত।
পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে ঘন্টা খানিকের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নি কান্ডের খবর পেয়ে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) নূর উদ্দিন মোহাম্মদ শিবলী, উখিয়া থানা তদন্ত ওসি কায়কিশলো ঘটনা স্থলে যান। অগ্নি কান্ডে এস.এস.সি পরীক্ষার্থী জুলির কাগজ পত্র পুড়ে যাওয়ার খবর পেয়ে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী দেখতে যান।
এসময় পরীক্ষার্থীকে সব রকম সহযোগীতা করার আশাস্ব দেন। বুধবার ৯টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজারের ফায়ার সর্ভিসের একটি ইউনিট অগ্নি কান্ডস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
ক্ষতিগ্রস্থ পরিবার হল, সাদ্দাম, বাবুল, ডা. ফরিদুল আলম ও টিভি মেকানিক মানিক। ক্ষতিগ্রস্থ মানিক বলেন, আমি কোনরকম বের হয়েছি। বাড়ীর সমস্ত কিছু পুড়ে ছাঁয় হয়ে গেছে। এখন নিঃস। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, ইতি পূর্বে ফায়ার সার্ভিস চালু করতে দু’দফা চিঠি পাঠানো হয়েছে।
