সিটিনিউজ ডেস্ক:: গুলিস্তানে জাকের সুপার মার্কেটে আগুন লেগেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগর ভবনের দক্ষিণপাশে অবস্থিত ওই মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ব্যাপকভাবে আগুন লেগেছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি।
জাকের সুপার মার্কেটটি তৈরি জুতা ও পোশাকের পাইকারি মার্কেট হিসেবে পরিচিত।
এ বিভাগের আরও খবর
