কক্সবাজার সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

0

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাংয়ের ইনানি রিসোর্ট এলাকায় শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় এনামুল হক নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত এনামুলের বাড়ি চকরিয়া উপজেলার চিরিঙ্গা পৌরসভার স্টেশন বাজার এলাকায়। তিনি ওই এলাকার মৃত রশিদ আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, এনামুল মাইক্রোবাসে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হারবাং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান এনামুল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.