নিজস্ব প্রতিনিধি: ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মো. জুনায়েদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার পাইন্দং ইউনিয়ন পরিষদের পাশে বদি তালুকদারে বাড়ির মো. আব্দুল সালামের ছেলে। গত ৪ (ফেব্রুয়ারী) রবিবার সন্ধ্যায় ফটিকছড়ি-কাজিরহাট সড়কের ফকিরহাট এলাকার আঁধার টেক এ ঘটনা ঘটে।
জানা য়ায়, কাজিরহাট বাহী মাছের ট্রাক ফটিকছড়ি মুখী মোটরসেইকেল সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এতে মোটর মোটর-সাইকেল আরোহী জুনায়েদ গুরুতর আহত হয়। সেখান হতে তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘাতক ট্রাক ও চালককে স্থানীয় লোকজন আটক করে ভূজপুর থানা পুলিশের কাছে সোপার্দ করে।
