জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি দেব না

0

সিটিনিউজ ডেস্ক::জনদুর্ভোগ এড়াতে ঘরোয়া কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে যুবলীগের গবেষণা ও প্রকাশনা কেন্দ্র যুব জাগরণে এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, নগরের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আগামী ৭, ১৭ ও ২৬ মার্চের জনসভা ও শোভাযাত্রার পরিবর্তে ঘরোয়া কর্মসূচি পালন করা হবে।

তিনি আরো বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য; সেই জনগণের কোনো দুর্ভোগ হয়, ক্ষোভ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি আমরা আর দেব না। জনগণের কথা মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে।

যুবলীগের চেয়ারম্যান মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সস্পাদক হারুনুর রশিদ, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.