মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি: রাঙামাটি শহরের রির্জাভ বাজার থেকে হাছিনা আক্তার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১১০ পিস ফেনসিডিন সহ আটক করা হয়েছে। শনিবার সকালে এই মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
কোতয়ালি থানার এসআই সৌরজিৎ বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। রাঙামাটি কোতয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পুলিশের একটি টীম রির্জাভ বাজার এলাকা থেকে ১১০ পিস ফেনসিডিন সহ এক নারী ব্যবসায়িকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, পুলিশ দীর্ঘ দিন ধরে মাদক বিরুধী অভিযান চালিয়ে আসছে। আমরা আগে মনে করেছি এখানে ইয়াবার ব্যবসা বেশি কিন্তু এখন দেখছি ইয়াবার পাশাপাশি ফেনসিডিনও রয়েছে। পুলিশের মাদক বিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
