নিজস্ব প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আওতায় গত শনিবার(১১ ফেব্রুয়ারী) ৩টি সড়কের উদ্বোধন করলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সড়ক ৩টির উদ্বোধন করেন। সড়ক ৩টি হলো ছদাহা ফকিরহাট বাজার সেট ও অভ্যন্তরীন রাস্তার উন্নয়ন, দেওয়ানহাট জিসি টু ঠাকুরদীঘি পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা এমএনএ আবু ছালেহ সড়ক ও ছদাহা ইউপি হতে ছমুদিয়া পুকুর সড়ক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার পারভেজ সরওয়ার, ছদাহা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মাষ্টার জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব শাহাদাৎ হোছাইন শাহেদ, হাফেজ মাওলানা হারুনুর রশিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহার উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তৈয়ব প্রমুখ।
