নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার ক্রাইমজোন মহেশখালীর হোয়ানকের নয়াপাড়া এলাকায় পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে।এসময় কয়েক জন পুলিশও আহত হয়েছে।এসময় প্রচুর দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়।
১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টার সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী হচ্ছে আব্দু সাত্তার (৩৩) নিহত। সে বড়ছড়া এলাকার নুরুছপ্পার ছেলে।তার বিরুদ্ধে মহেশখঅলী থানায় ডজনাধিক মামলা রয়েছে।তার লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি প্রদীপ দাশ।
এ ঘটনায় মহেশখালী থানা পরির্দশন করেছেন জেলা পুলিশ সুপার ড.এ এইস এম ইকবাল হোসেন।
