বাঘাইছড়ি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর জয়

0

মো: সাইফুল উদ্দীন,রাঙামাটি::রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাফর আলী নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩৭৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ২১৫৯ ভোট। বিএনপি প্রার্থী ওমর আলী পেয়েছেন ১৫৭৯ ভোট। এর আগে কোন গোলযোগ ছাড়াই শান্তিুপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়ে বাঘাইছড়ি পৌর নির্বাচন।

জেলা সদর থেকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে সীমান্তবর্তী দুর্গম বাঘাইছড়ি পৌরসভা গঠিত হওয়ার পর দ্বিতীয়বারের মত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথম এই নির্বাচনে দেশবাসীরও চোখ ছিল কেমন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে? তবে প্রার্থী, ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানা গেছে, বেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনও গোলযোগের খবর পাওয়া যায়নি। নির্বাচনে পুলিশের পাশাপাশি বিজিবি টহলও জোরদার করা হয়েছে।

নির্বাচনে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, নির্বাচনে কোন গোলযোগ কিংবা আইনশৃঙ্খলার কোনও অবনতি হয়নি। সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদও জানা যায়নি।

এদিকে বিএনপি সমর্থিত প্রার্থী ওমর আলী সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এবং কোনো অভিযোগ নেই বললেও কোনো কোনো কেন্দ্রে বহিরাগতদের দ্বারা জোর পূর্বক ভোট প্রদান হতে পারে বলে আশঙ্কার কথা জানান।

রিটার্নি কর্মকর্তা মো. নাজিম উদ্দীন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনও প্রার্থীই কোন ধরনের অভিযোগ দেয়নি। অভিযোগ না দেওয়াই প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

এর আগে শুক্রবার বাঘাইছড়িতে এক মত বিনিময় সভায় নির্বাচনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন নতুন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন।

নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০হাজার ১৭৭জন

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.