পিএসএলে রাতে মাঠে নামছেন সাকিব-তামিম

0

স্পোর্টস ডেস্ক::পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে রবিবার রাতে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামছে সাকিব-তামিমদের পেশোয়ার জালমি। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

পিএসএলের দ্বিতীয় আসরে পেশোয়ার জালমির হয়ে খেলা সাকিব আল হাসান ও তামিম ইকবালের জন্য এটি হতে যাচ্ছে তৃতীয় ম্যাচ। আসরে নিজের প্রথম ম্যাচে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে দ্বিতীয় ম্যাচে সুবিদা করতে পারেননি টাইগার এই ওপেনার। মাত্র ৫ রান করেই আউট হয়ে যান। অন্যদিকে সাকিব প্রথম ম্যাচে একাদশে থাকলেও ব্যাট করার সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে এক উইকেট পেলেও ব্যাট হাতে ব্যর্থ। মাত্র ৪ রান করেন।

চলতি আসরে চার ম্যাচ খেলে এক জয় ও তিন হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করাচি কিংসের। সাঙ্গাকারা, গেইল, জয়াবর্ধনেদের নিয়ে গড়া দলটির টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখতে এ ম্যাচে জয় পাওয়া অত্যাবশক হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, কোয়েটার সাথে পয়েন্ট ভাগাভাগির পর ইসলামাবাদের কাছে শেষ বলে হেরে গিয়ে চলমান আসরে পাঁচ ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে পেশোয়ার জালমির অবস্থান এখন পয়েন্ট তালিকার তিনে। এ ম্যাচে নিশ্চিতভাবে তাই পেশোয়ারের লক্ষ্য থাকবে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার উপরে উঠে আসার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.