পরিবহন ধর্মঘট অযৌক্তিক: কাদের

0

সিটিনিউজ ডেস্ক::আদালতের রায় অমান্য করে পরিবহন ধর্মঘট অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন।

সড়ক দুর্ঘটনায় তারেক-মিশুকের মৃত্যুর দায়ে বাসচালকের সাজার প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির ডাকে রবিবার সকাল ছয়টা থেকে খুলনার ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ওই মামলায় গাড়ি চালক জামিরের মুক্তির দাবিতে রায় ঘোষণার দিন থেকেই চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। আজ রবিবার থেকে আরো ৯ জেলায় ধর্মঘট শুরু হয়। সেই জেলাগুলো হল খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর ও কুষ্টিয়া।
ধর্মঘট বিষয়ে কমিটির সভাপতি আজিজুল আলম বলেন, সকাল ছয়টা থেকে কর্মসূচি শুরু হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার কোথাও থেকে যাত্রী বা পণ্যবাহী কোন পরিবহন ছেড়ে যায়নি। তবে বিভাগের বাইরে থাকা পরিবহন প্রবেশ করতে পারছে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.