গোলাম সরওয়ারঃ নগরীর চৌহুমনী মার্কেটে মোটর বাইক ও সাইকেল পার্কিংয়ের জায়গায় দোকান নির্মান করা হলেও নির্বিকার মার্কেটের উন্নয়ন কতৃপক্ষ। দোকান মালিকরা পার্কিংয়ের জায়গায় দোকান নির্মানের বিরোধিতা করলেও সিডিএ’র এক শ্রেনীর কর্মকর্তার সহযোগিতায় দোকান নির্মান করে ব্যবসা কার্যক্রম চালানো হচ্ছে। আব্দুল কাদের নামে এক ব্যক্তি জায়গাটি লিজ নিয়েছিল।
