বাঁশখালী পৌরসভার দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষ উদযাপন

0

বাঁশখালী প্রতিনিধি :  বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক মতবিনিময় সভা শনিবার উপজেলার গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের স্থানীয় সাংসদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম শরীফি, মোঃ ইয়াছিন, তপন দাশ গুপ্ত, পৌর যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ ও যুগ্ম আহবায়ক গিয়াস কামাল চৌধুরী প্রমুখ। পৌরসভার কর্মকর্তা মোঃ শহীদের সঞ্চালনায় সমাবেশে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণী উপস্থাপন করেন কাউন্সিলর দিলীপ চক্রবর্ত্তী, নজরুল ইসলাম, আবদুর রহমান, রুজিনা সোলতানা প্রমুখ।

এ সময় তাছাড়া বর্ষপূর্তি অনুষ্ঠানে, সকল কাউন্সিলর, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন । সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আধুনিক বাঁশখালী গড়তে বর্তমান সরকার বাঁশখালীতে যে উন্নয়ন কর্মকান্ড গুলো পরিচালনা করছে তা যথাযথ ভাবে বাস্তবায়ন হলে আধুনিক বাঁশখালীতে পরিণত হবে।

এরই অংশ হিসেবে বাঁশখালী পৌরসভা উন্নয়ন কর্মকান্ডের দিক দিয়ে বিগত দিনের তুলনায় আরো উন্নয়ন কর্মকান্ড করে পৌরবাসীর নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করবে এই প্রত্যাশা রাখি। অনুষ্ঠানে পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী পৌরবাসীর নাগরিক সুযোগ সুবিধা প্রদানে যাতে করে সাধারণ জনগণ উপকৃত হয় এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বলেন, আমি মাত্র এক বছর আগে দায়িত্ব গ্রহণ করেছি। ইতিমধ্যে পৌরসভার উন্নয়নে কয়েক কোটি টাকার কর্মকান্ড পরিচালনা করা হয়েছে। আরো কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমি চাই এই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে পৌরসভা হবে দেশের উন্নয়নশীল একটি পৌরসভা। সেই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.