উখিয়ায় র‌্যাবের অভিযানে শিশু অপহরণকারী আটক

0

শহিদুল ইসলাম,উখিয়া::কক্সবাজারের উখিয়া উপজেলার ফলিয়া পাড়া এলাকা থেকে অপহৃত সাকিবুল হাসান (৭) নামে এক শিশুকে ১৪ দিন পর উদ্ধার করেছে র‌্যাব।মঙ্গলাবার ভোরে তাদের আটক করা হয়। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা ও দুই অপহরণকারীকে আটক করা হয়।

আটকরা হলেন- টেশনাফ থানাধীন বাহারছড়া এলাকার মৃত মো. কাশেমের ছেলে মো. আমীন (২২) এবং কক্সবাজার সদর থানাধীন কলাতলী এলাকার আক্তার হোসেনের ছেলে মো. আলাউদ্দিন (৩০)।

গত ২১ ফেব্রুয়ারি বিকেলে মাঠে খেলতে গিয়ে অপহরণ হয় সাকিবুল। পরে অপহরণকারীরা মোবাইলে তার পরিবারের কাছে ৭০ হাজার টাকা মুক্তিপন দাবি করেন। দাবিকৃত টাকা না পেলে সাকিবুলকে হত্য করা হবে বলে তার পরিবারকে হুমকি দেয়া হয়।

বিষয়টি র‌্যাবকে জানালে গোয়েন্দা নজরদারি পরিচালনা করে কক্সবাজার সদরের কলাতলী থেকে অপহৃত সাকিবুলকে উদ্ধার করেন এবং দুই অপহরণকারীকে আটক করা হয়।আটক দুইজনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ব।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.