ঢাকা, সিটিনিউজবিডিঃ আসন্ন ঈদ উপলক্ষে শনিবার তৃতীয় দিনের মত ১৫ জুলাইয়ের ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। ১৩ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়া হবে।
টিকিট পেতে যাত্রীরা রাত থেকেই লাইনে দাঁড়িয়ে সিরিয়াল দেন। এরপর সকাল ৯টার জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় কখনো বসে আবার দাঁড়িয়ে রাত পাড় করে দেন।
পরে যখন সকাল ৯টার দিকে কাউন্টার খোলে তখন টিকিট নামীয় সোনার হরিণ নিতে ছুটে যান। নির্ঘুম রাত কাটানোর পর যখন টিকিট পান তখন তাদের মুখে ফুটে উঠে বিজয়ের হাসি। আবার কেউ শঙ্কা নিয়ে অপেক্ষা করতে থাকেন টিকিট পাবেন কিনা।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময় ৫দিন। ৯ ও ১০ জুলাই বিক্রি হয়েছে ১৩ ও ১৪ তারিখের টিকিট। শনিবার বিক্রি হচ্ছে ১৫ জুলাইয়ের টিকিট। ১২ জুলাই ১৬ জুলাইয়ের আর ১৩ জুলাই বিক্রি হবে ১৭ জুলাইয়ের টিকিট।
