৫০০ ছুঁই ছুঁই শ্রীলঙ্কা, ব্যাটিংয়ে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক::গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৪ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম দিনের ৪ উইকেটে ৩২১ রানের সাথে দ্বিতীয় দিনে আরও ১৭৩ রান যোগ করে অলআউট হন লঙ্কানরা।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১১ রান। দুই ওপেনার তামিম ৭ ও সৌম্য ৬ রানে ব্যাট করছেন।

এর আগে, মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করে কুশল মেন্ডিসের অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে ৪৯৪ রানে বিশাল পুঁজি দাঁড় করে। মেন্ডিস ২৮৫ বল মোকাবিলা করে ১৯৪ রান করেন। এর মধ্যে ১৯টি চার ও ৪টি ছয়ের মার রয়েছে। এছাড়া গুনারত্নে ৮৫, দিলরুয়ান পেরেরা ৫১ ডিকওয়েলা ৭৫ ও করুনারত্নে ৩০ রান করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে মেহেদী হাসান মিরাজ ৪টি, মোস্তাফিজুর রহমান ২টি, তাসকিন, শুভাশীষ রয় ও সাকিব ১টি করে উইকেট নেন।

বাংলাদেশের এটি ৯৯তম টেস্ট। কলম্বোর পি সারা ওভালে শততম টেস্টের (১৫ মার্চ) মাইলফলক স্পর্শ করবে তারা। এ সিরিজে শুধুমাত্র বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলছেনমুশফিক। নিজের ইচ্ছাতেই উইকেটকিপিং করছেন না ‘মি. ডিপেন্ডেবল’। তার মানে, টেস্ট স্কোয়াডের আরেকউইকেটরক্ষক লিটন দাস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রয়।

শ্রীলঙ্কা একাদশ: রঙ্গনা হেরাথ(অধিনায়ক), দিমুথ করুণারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, লাকশান সান্দাকান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.