বড় লিডের পথে শ্রীলঙ্কা

0

স্পোর্টস ডেস্ক::সকালের সেশনে মাত্র একটি উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ। লাঞ্চ বিরতি থেকে ফিরে কিছুক্ষণের মধ্যে স্বাগতিক দলের আরেক ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে ১৯৪ রান করা কুসল মেন্ডিসকে তাসকিন আহমেদের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন সাকিব আল হাসান। এই ইনিংসে মেন্ডিস করেছেন ১৯ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৪৬ রান। প্রথম ইনিংসে তারা এগিয়ে ছিল ১৮২ রানে। সুতরাং, এখন পর্যন্ত স্বাগতিকরা ৩২৮ রানের লিডে রয়েছে।

আজ সকালে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও উপুল থারাঙ্গা সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন। দলীয় ৬৯ রানে তাদের প্রথম উইকেটের পতন ঘটে। ইনিংসের ২৩তম ওভারে তাসকিন আহমেদের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে। তার ব্যক্তিগত সংগ্রহ ৩২ রান।

গল টেস্টে আজ নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হয়েছে খেলা। কারণ, গতকাল দিনের শেষ সেশনের প্রায় পুরোটাই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

গত মঙ্গলবার শুরু হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তারা ৪৯৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। পরে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩১২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.