দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ সাত উইকেটে ২৩৮

0

খেলাধুলা : কলোম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৩৮ রান তুলেছে লঙ্কান ব্যাটসম্যানরা। ক্রিজে অপরাজিত ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল (৮৬) আছেন অধিনায়ক রঙ্গনা হেরাথ (১৮)।

এদিকে শততম টেস্টে খেলতে নেমে সকালের দিকে উজ্জীবিত পারফরমেন্স দেখিয়েছে মুশফিক বাহিনী। বুধবার বাংলাদেশ সময় সাড়ে ১০টায় কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছে মুশফিকরা। টসে হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গুনারত্নে। এর পরপরই জোড়া আঘাত হানেন মেহেদী মিরাজ। কুশল মেন্ডিস ও উপল থারাঙ্গাকে ফেরত পাঠান তিনি। মেন্ডিস ক্রিজে এসে একপ্রান্ত ধরে খেলা শুরু করেন।কিন্তু অপর প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে লঙ্কান ব্যাটসম্যানরা।

টাইগারদের পক্ষে মুস্তাফিজ ও মিরাজ দুটি করে, সাকিব, শুভাশিস, তাইজুল একটি করে উইকেট লাভ করেছেন। ইএসপিএন ক্রিকইনফো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.