আইফোন ৭ এর চমক

0

সিটিনিউজবিডিঃ এবার জানা গেলো নতুন আইফোন ৭ এর চমক। নতুন আইফোন ৭ এ থাকছে ফোর্স টাচ সিস্টেম। একই সঙ্গে এবার থেকে নতুন আইফোন মিলবে ধূসর, সোনালী এবং অন্য একটা নতুন রঙে। নতুন আইফোনের নতুন চমক বাজারে আসতে এখনও বাকি দু’মাস। তার আগে সংস্থার পক্ষেই জানানো হয়েছে একাধিক তথ্য। যেমন নতুন আইফোনের স্ক্রিনের আকার থাকছে আইফোন ৬ ও ৬এসের মতই। তবে নতুন চমক হিসেবে থাকছে ফোর্স টাচ ব্যবস্থা।

কী এই ফোর্স টাচ?

নতুন আইফোনের স্ক্রিনের উপর খানিকক্ষণ আঙুল দিয়ে চেপে রাখলে মিলবে এক নতুন আইকন। যার মাধ্যমে সহজেই ফোনের নেভিগেশন ব্যবহার করা যাবে। অর্থাৎ আগের ট্যাপ ও মুভ অপশনের সঙ্গে সঙ্গে জুড়ছে নতুন নেভিগেশন ফোর্স টাচ। ফোন বন্ধ থাকলেও এই নেভিগেশন ব্যবহার করলে সহজেই খুলে যাবে আপনার আইফোন। তবে এটাই প্রথম নয়, এর আগে আই ওয়াচেও রাখা হয়েছে নতুন ফোর্স টাচ ব্যবস্থা। একই সঙ্গে আইফোনের পক্ষে নতুন কয়েকটি ক্যামেরা অ্যাপ নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। ফলে আগের থেকে ছবি উঠবে আরও ভালো কোয়ালিটিতে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.