মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি::‘‘হঠাও জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের উদ্দ্যোগে শনিবার সকালে কলেজের মূল ফটকের সামনে মৌলবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহম্মুদ বাপ্পার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন।
এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, ছাত্রনেতা মেজবা উদ্দিনসহ বিভন্ন স্তরের নেতৃবৃন্দ।
মানব বন্ধনে বক্তারা বলেন, স¦াধীনতার পরাজিত শক্তিরা আত্মঘাতী বোমা বিষ্ফোরণ ঘটিয়ে দেশকে আতংকিত করার চেষ্টা করছে। স্বাধীনতার বিপক্ষের শক্তিরা দেশের উন্নয়নকে বাধা গ্রস্থ করার চেষ্টা করেছে। জঙ্গীবাদের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের ঠাঁই হবেনা। শুধুমাত্র জঙ্গীবাদের মুলোৎপাটন নয়, জঙ্গীবাদের মদদ দাতাদের খুজে বের করে আইনের আওতায় আনার আহবান জানান বক্তারা। মানব বন্ধনে বক্তারা পার্বত্য অঞ্চল থেকে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করে, সন্ত্রাস দমনে সরকারকে পদক্ষেপ নেয়ার জোর দাবী জানানো হয়।
