কক্সবাজারে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ
শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজার : কক্সবাজারের মাতামুহুরী সাংগঠনিক উপজেলায় উগ্র-সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের নব-গটিত কমিটির উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলটি ইলিশিয়ায় শুরু হয়ে দরবেশকাটা এলাক্য়া পৌছে। দরবেশকাটা প্রদক্ষিণ করে পুনরায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। সেখানে মানববন্ধনোত্তর এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
জঙ্গিবাদ বিরোধী সমাবেশে উপজেলা, বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ ও প্রতিটি ইউনিটের সভাপতি-সম্পাদক ও আহবায়ক, যুগ্ম আহবায়কদের সাথে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেলা ১টার দিকে ইলিশিয়া স্কুলের হল রুমে বর্ধিত সভা শুরু হয় ।
মাতামুহুরী ছাত্রলীগের সভাপতির হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাহ্ উদ্দিন বেলালের সঞ্চালনায় বর্ধিত সভা বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান ও ইছা কলিমুল্লাহ ছোটন, মাতামুহুরি ছাত্রলীগের আওতাধীন প্রতিটি ইউনিটের সভাপতি, সম্পাদক, আহবায়ক,যুগ্ন আহবায়কদ্বয় বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মিরাজ, মোঃ সৈকত, ওসমান, ফকির, মিসকাত, তানবির, ইরফান, মিজান, রবিন,ইউসুপ ও রুবেল সহ অসংখ্য নেতাকর্মী।
