পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

0

খেলাধুলা : পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স দল। কলম্বোতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান এ কথা জানান। তিনি আরো জানিয়েছেন, বাংলাদেশের পরবর্তী পাকিস্তান সফরের ভেন্যু হিসেবে শ্রীলংকা বিবেচিত হচ্ছে।

শাহরিয়ার কলম্বোতে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও শ্রীলংকা ক্রিকেট বোর্ড সভাপতি থিলাংগা সুমথিপালার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। শাহরিয়ার খান বলেন, পাকিস্তানে বিসিবির হাইপারফরম্যান্স দলের সফর সূচী পরে নির্ধারিত হবে তবে এই বিষয়ে তিনি আশাবাদী। শাহরিয়ার বলেন, বাংলাদেশ পাকিস্তানে হাইপারফরম্যান্স দল পাঠাতে আগ্রহী যা একটি বড় পদক্ষেপ। পাকিস্তানে তারা আমাদের হাই পারফরম্যান্স দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ এখনো পাকিস্তানে জাতীয় দল পাঠাতে আগ্রহী নয়, কিন্তু আমরা বাংলাদেশ অথবা দুই দেশের জন্য গ্রহণযোগ্য এমন কোনো দেশে খেলতে পারি, সেটা শ্রীলংকাও হতে পারে।

শাহরিয়ার যোগ করেন, আমার মনে হয় আইসিসি চায় হাই পারফরম্যান্স দলের খেলা জুলাইয়ে হোক, তবে আমরা পরে তারিখ চূড়ান্ত করবো। জাতীয় দলের জন্য নিরপেক্ষ ভেন্যু একটি সম্ভাবনা রয়েছে। এখন আমরা দুবাইয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলে থাকি, তবে এটা বেশ ব্যয়বহুল। তাই আমরা শ্রীলংকায় ম্যাচ আয়োজন করতে চাই যদি তারা ওই সময়ে ব্যস্ত না থাকে।

গত সপ্তাহে বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুটি টি টোয়েন্টি খেলার প্রস্তাব ফিরিয়ে দেয়। পিসিবি সভাপতি জানিয়েছেন, চলতি বছরের জুলাই-আগস্টে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশ সফরে যাবে। ২০১১ সালের পর টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। শাহরিয়ার বলেন, জুলাই আগস্টে আমরা বাংলাদেশ সফরে যাব। আমাদের একটি অর্থনৈতিক মডেলে ঐকমত্য হতে হবে কারণ টানা তৃতীয়বারের মত বাংলাদেশে খেলতে যাচ্ছি যা অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়ছে। আমাকে নিশ্চিত করা হয়েছে হাইপারফরম্যান্স দল আসার পরে বাংলাদেশ জাতীয় দলও আসবে পাকিস্তানে। ক্রিকইনফো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.