সিটিনিউজ ডেস্ক:: বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে নৈতিক অবস্থান গ্রহণে ঢাকায় অবস্থানরত ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
তিনি বলেন, আইপিইউয়ের সদস্যরা নিজ নিজ দেশের মানুষের প্রতিনিধি হিসেবে এ সম্মেলনে যোগ দিয়েছেন। অথচ আমাদের দেশে অনুষ্ঠিত সংসদীয় রাজনীতির এ মহাসম্মেলনে বাংলাদেশের জনগণের প্রকৃত কোনো প্রতিনিধিত্ব নেই।
তিনি বলেন, সংসদ সদস্য নামে যারা আজ এ সম্মেলনে প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পার্লামেন্টের পক্ষে অবস্থান নিচ্ছেন, তারা সবাই ভূতুড়ে ভোটারদের প্রতিনিধিত্ব করছেন।
তিনি আইপিইউ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের নৈতিক সমর্থন এদেশে সত্যিকারের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আহমদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হোসেন জীবন, এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
