‘ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে’

0

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে বন্ধুত্ব রাখতে হবে। তাদের গালিগালাজ করলে তারা কিছুই দেবে না। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তিস্তা নদীর পানি বণ্টনসহ দ্বিপাক্ষিক সকল সমস্যার সমাধান করা হবে।

শনিবার (৮ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নবম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ভারতের সব অবদানের কথা অস্বীকার করা হয়েছিল। ভারত বিরোধীতাকে পুঁজি করে বন্ধুপ্রতিম দেশ দুটির মধ্যে দেয়াল তৈরি করা হয়েছিল। আমরা বিগত সরকারগুলোর মতো তাঁদের সাথে শত্রুতার মধ্যে থাকলে দু’দেশের মধ্যে বিশাল সমস্যাগুলো সমাধান করতে পারতাম না।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ, হিউবার্ট গোমেজ, সহসভাপতি নিম চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যসচিব মনিরিন্দ্র কুমার নাথ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.