শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ

0

সিটিনিউজবিডিঃ দলগতভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে  বাংলাদেশ । বলছি ৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের কথা। ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সানজিদ আনোয়ারের রৌপ্য এবং আদিব হাসান, আসিফ-ই-এলাহী, সাব্বির রহমান ও সাজিদ আকতারের ব্রোঞ্জপদক পাওয়ার মাধ্যমে শেষ হলো বাংলাদেশের এ বছরের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) মিশন। এ ছাড়া এম নাঈমুল ইসলাম পেয়েছে সম্মানজনক স্বীকৃতি।

এবার মোট ৯৭ নম্বর পেয়েছে বাংলাদেশ দল। আইএমওতে টানা ১১ বার অংশগ্রহণে বাংলাদেশের পাওয়া এটাই সর্বোচ্চ নম্বর। ১১৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৩তম। ভারতের অবস্থান ৩৭তম। মোট ১৮৫ নম্বর পেয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরে চীন, দক্ষিণ ও উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার রাতে আইএমওর বিচারকদের সভায় এ ফলাফল চূড়ান্ত হয়েছে। আজ বুধবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আইওমওর সমাপনী অনুষ্ঠানে।

গণিত দলের এ ফলাফল জেনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘এটি একটি অসাধারণ সাফল্য। কারণ, দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপরে আমাদের অবস্থান। প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের গণিত অলিম্পিয়াডে যুক্ত করার যে কাজ গণিত অলিম্পিয়াড কমিটি দশকজুড়ে করে যাচ্ছে তার সুফল আমরা পাচ্ছি। দলের সব সদস্য ও কোচকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’

২০১৬ তে  হংকংয়ে অনুষ্ঠেয় অলিম্পিয়াডের বাছাই শুরু হবে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.