পয়েন্ট হারানোর পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার

0

খেলাধুলা : টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর এরার জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইব্রাহিমোভিচ নৈপুণ্যে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ক্লাবটি। রোববার সান্ডারল্যান্ডের মাঠে ৩০তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। এ মৌসুমে লিগে এটা ইব্রাহিমোভিচের ১৭তম গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে হলো ২৮টি।

খেলার ৪০তম মিনিটে পাল্টা আক্রমণে ভিক্টরের শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক সের্হিও রোমেরো। এর তিন মিনিট পর আন্দের এররেরাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সান্ডারল্যান্ডের মিডফিল্ডার সেবাস্তিয়ান লারসন।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। সামনে থাকা ডিফেন্ডার লামিনেকে পরাস্ত নীচু শটে বল জালে পাঠান আর্মেনিয়ার মিডফিল্ডার মিখিতারিয়ান। খেলার ৮৯তম মিনিটে ইব্রাহিমোভিচের বাড়ানো বল কাছ থেকে শট করে জয় নিশ্চিত করেন র‌্যাশফোর্ড।

এই জয়ে ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আর্সেনালকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা গানারদের পয়েন্ট ৫৪। ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.