রিয়ালের বিপক্ষে নেইমারকে পাচ্ছে না বার্সা

0

খেলাধুলা : আগামী ২৩ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ের রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়া খেলতে হবে বার্সেলোনাকে। রেফারিকে ব্যঙ্গ করার অভিযোগে নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে স্পেনের ফুটবল ফেডারেশন। মালাগার বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

নিয়ম অনুযায়ী দুই হলুদ কার্ডের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু রেফারির ম্যাচ রিপোর্টে মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারিকে নেইমারের ব্যঙ্গ করার বিষয়টি থাকায় মোট তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার। নেইমারের বহিষ্কার নিয়ে এর আগে ক্ষোভের কথা জানিয়েছিলেন কোচ লুইস এনরিকে।

তিনি বলেছেন ‘কিছু ম্যাচে আমাদের খুব সতর্ক হতে হবে; কেননা, সেখানে পেছন থেকে শক্ত কিছু ট্যাকল হয়েছে কিন্তু তার ফল হিসেবে হলুদ কার্ড দেয়া হয়নি এমনকি, সেগুলো নিশ্চিতভাবেই ছিল কার্ড দেয়ার যোগ্য ছিল । এরপর আপনি জুতোর ফিতে বাঁধতে গিয়ে হলুদ কার্ড পাচ্ছেন।

মালাগার বিপক্ষে ৬৫তম মিনিটে দিয়েগো লরেন্তেকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে। এর আগে প্রতিপক্ষের একটি ফ্রি-কিকের সময় বলের সামনে জুতার ফিতে বাঁধতে গিয়ে প্রথম হলুদ কার্ড পান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.