আইপিএলে ফিরছেন কোহলি

0

খেলাধুলা : পুরোপুরি ফিট হয়ে উঠেছের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এর ফলে ঘরের মাঠে ভারতীয় প্রিমিয়ার লীগে আগামীকাল শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে ফিরছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে কাঁধের ইনজুরির কারণে প্রথমে কোহলি মাঠের বাইরে চলে যান। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে নিজের ফিটনেস পুরোপুরি ফিরিয়ে আনার জন্যই তিনি বিশ্রামে ছিলেন বলে জানা গেছে। এ সম্পর্কে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় অধিনায়ক কাঁধের ইনজুরিতে পড়ার পরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে। তবে এখন নিজেকে শতভাগ ফিট প্রমাণ করায় তিনি আইপিএল এর আসরে ফিরে আসছেন।

ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচে পরাজিত ব্যাঙ্গালুরুর জন্য কোহলিকে ফিরে পাওয়া দারুণ এক সুখবরই বটে। একটি জয়ে টেবিলে তাদের বর্তমান অবস্থা ষষ্ঠ। টপ অর্ডারে ক্রিস গেইল ও শেন ওয়াটসনও কিছু করতে পারছেন না। তবে কোহলিকে ফিরে পেয়ে দল নতুনভাবে উজ্জীবিত হয়ে উঠবে বলে সংশ্লিষ্টদের মত। ২৮ বছর বয়সী কোহলি গত মৌসুমে চারটি সেঞ্চুরিসহ ৮১.০৮ গড়ে ৯৭৩ রান সংগ্রহ করেছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.