আজ খুশির ঈদ

0

সিটিনিউজবিডিঃ দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখার মাধ্যমে জানা গেলো আজ খুশির ঈদ। ‘ঈদ’ আনন্দের, খুশির দ্যোতক। আল্লাহকে খুশি করার জন্য মাসব্যাপী সংযম সাধনার পর স্থগিত থাকা সব কিছুর আনন্দময় প্রত্যাবর্তনের উৎসবই ঈদ- আনন্দময় সম্মিলন। রোজা রাখার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনের আনন্দই ঈদ। ইবনুল আরাবির মতে, ঈদকে সুখময় উৎসব মনে করার কারণ, প্রতিবছর তা হাজির হয় পুনর্নবায়িত সুখ নিয়ে।

বাংলাদেশে ঈদ যতটা ধর্মীয়, ততটাই সামাজিক। সেই ধর্মীয় ও সামাজিক মিলনোৎসবে শামিল হওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে, দীর্ঘ যানজটের যন্ত্রণা সহ্য করে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যায় মানুষ। পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে মিলিত হওয়ার বাসনায়। এটা শিকড়ের টানও বটে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.