বেতন, ম্যাচ ফি, বোনাস বাড়ছে ক্রিকেটারদের

0

খেলাধুলা : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাসিক বেতন ও ম্যাচ ফি থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২২ এপ্রিল (শনিবার) বিসিবি সভাশেষে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন মঙ্গলবার (১৮ এপ্রিল) বিষয়টি নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন। জাতীয় দলের প্লেয়ারদের বেতন বাড়ানো প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ দল যেভাবে পারফর্ম করছে তাতে তাদের প্রত্যাশা থাকাটা স্বাভাবিক। তাছাড়া আর্থিক বিষয়টি সবাইকে অনুপ্রাণিত করে সেটা যে যে অবস্থানেই থাকুক না কেন। প্রতি বছরই তাদের বেতন বাড়াতে চেষ্টা করি। আগামী বোর্ড সভায় প্লেয়ারদের চুক্তি নিয়ে আলোচনা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্তটি আসবে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের সবশেষ বেতন বাড়ানো হয়েছিল ২০১৫ সালে। সে বছর তাদের মূল বেতনের চেয়ে ২৫ ভাগ বেশি বাড়ানো হয়েছিল। তবে গত বছর বাড়ানো হয়নি।

বেতন বাড়ানোর পাশাপাশি আসছে ২২ এপ্রিলের বোর্ড সভায় সিদ্ধান্ত হবে জাতীয় চুক্তিতে থাকা প্লেয়ারদের নিয়েও। ২০১৫ সালের পর এবারের করা নতুন চুক্তি থেকে বাদ পড়তে পারেন নাসির হোসেন, আরাফাত সানি ও আল আমিন হোসেন। আর যোগ হতে পারেন মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.