সিটিনিউজবিডি:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, পবিত্র ঈদ মানুষের মনের সকল প্রকার হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সম্প্রীতির বারতা বয়ে আনবে।
অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় শেষে বনানী কার্যালয়ে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এ বিভাগের আরও খবর
