শেষ ওয়ানডেতেও বৃষ্টির শঙ্কা

0

সিটিনিউজবিডি:- বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও বৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দিনের যে কোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এর আগে প্রথম ওয়ানডেতেও বৃষ্টির মুখে ওভার কমাতে হয়েছিল। চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বুধবার দিনের যে কোনো সময় চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তিনি আরো জানান, গতকাল রাতে এবং বুধবার সকালেও বন্দরনগরীতে কিছুক্ষণ বৃষ্টিপাত হয়েছে। সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকালে আদ্রতা ছিল ৮৪ শতাংশ এবং তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।

সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দুটি ম্যাচে প্রত্যেক দলই একটি করে জয় পেয়েছে। তাই সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। বুধবার সকাল চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হলেও গত কয়েক ঘণ্টা বৃষ্টি নেই।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে,  দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬ টা নাগাদ চট্টগ্রামের আকাশ বেশ মেঘাচ্ছন্ন থাকবে ও বৃষ্টি হতে পারে। সন্ধ্যা ৭টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের আশংকা রয়েছে। মিরপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে খেলা ৪০ ওভারে নামিয়ে আনা হয়েছিলো। টি২০ ম্যাচেও ছিলো বৃষ্টির বাধা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.