সিটিনিউজবিডি:- রাজধানীর উত্তর ঢাকার ভাটারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জরিনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। ভাটারার নর্দা আজিজ সড়কে সোমবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মোকছের হোসেনের স্ত্রী। বর্তমানে তারা ভাটারার জগন্নাথপুর এলাকায় ভাড়া থাকেন।
নিহতের ছেলে জুয়েল হোসেন জানান, তার বাবা মা গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রাত ১১টার দিকে বাসা থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তার মাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ বিভাগের আরও খবর
