ধোনিকে ছাড়া আইপিএল ভাবাই যায় না: গাভাস্কার

0

সিটিনিউজবিডি:- মঙ্গলবারই আইপিএল গড়াপেটা কাণ্ডে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য নির্বাসিত করেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিশন৷ আগামী আইপিএল-এ মহেন্দ্র সিং ধোনির গর্বের টিম আদৌ খেলতে পারবে কি না তা নিয়ে জল্পনার সূত্রপাত হয়ে গিয়েছে এখনই৷ আইপিএল-এর ইতিহাসে সাফল্য ও গ্ল্যামারের নিরীখে সবচেয়ে হেভিওয়েট দল সিএসকে৷ যে দলের অধিপতি স্বয়ং ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ আইপিএল হবে অথচ সেখানে দেখা যাবে না ক্যাপ্টেন কুলকে৷ বিষয়টা হজম করতে অসুবিধা হচ্ছে সুনীল গাভাস্কারেরও৷ গতবার আইপিএল-এর সময় এন শ্রীনিবাসনের পরিবর্তে বোর্ডের অন্তর্বতী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলেছিলেন গাভাস্কার৷ পাশাপাশি আইপিএল সংক্রান্ত বিষয়ও দেখভাল করেছিলেন লিটল মাস্টার৷

মঙ্গলবারের চাঞ্চল্যকর রায় শোনার পর গাভাস্কার বলছেন, আমি মনে করি সিএসকে ও রাজস্থান রয়্যালসের ব্যাপারটা শীঘ্রই একটা ভালো দিকে অগ্রসর হবে৷ এই মুহূর্তে রাজস্থান ও চেন্নাইয়ের ক্রিকেটারদের মনের অবস্থা আমি বুঝতে পারছি৷ অন্য কারোর দোষের জন্য তাঁদের শাস্তি পেতে হচ্ছে এটা ভেবেই খারাপ লাগছে৷ সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমি মন্তব্য করতে পারি না৷ কিন্তু ধোনিকে ছাড়া আইপিএল ভাবাই যায় না৷ এমএসডি-র এখন ৩৪ বছর বয়স৷সম্ভবত আর কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে ওকে দেখতে পাব৷তারপর ও অবসর নিয়ে নেবে৷কিন্তু ধোনিহীন আইপিএল শুনতেই কেমন লাগছে৷ আইপিএল শুরু হতে এখনও আট মাস দেরি আছে৷ আমি নিশ্চিত বিসিসিআই আরও নতুন দুটো টিম পেয়ে যাবে৷

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.