সুদীপ্তা দেওয়ানের মৃত্যুতে স্পিকারের শোক

0

সিটিনিউজবিডি:- স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী পার্বত্য চট্টগ্রামের প্রথম নারী এমপি সুদীপ্তা দেওয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ও বঙ্গবন্ধু সরকারের সময়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের প্রথম নারী সংসদ সদস্য এবং আওয়ামী লীগের রাঙ্গামাটি জেলা শাখার সাবেক সহ সভাপতি সুদীপ্তা দেওয়ানের রাজনৈতিক অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিশিষ্ট এ নারী নেত্রীর মৃত্যুতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম তথা দেশ একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা ও সমাজকর্মীকে হারালো।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্নেহধন্যা সুদীপ্তা দেওয়ান আজীবন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে গেছেন। দেশ ও জাতির কল্যাণে প্রয়াত সুদীপ্তা দেওয়ানের ভূমিকা অনুকরণীয় হয়ে থাকবে।
স্পিকার প্রয়াত সুদীপ্তা দেওয়ানের আত্মার শান্তি কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.