মোস্তাফিজহীন একাদশ নিয়ে ব্যাট করছে হায়দ্রাবাদ

0

স্পোর্টস ডেস্ক::ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছে মোস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে হায়দ্রাবাদ একাদশে রাখেনি। ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ফলে, প্রথমে ব্যাট করতে নামবে হায়দ্রাবাদ।

এবারের আইপিএলে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে মাত্র একটি ম্যাচে একাদশে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই ম্যাচটি ছিল গত ১২ এপিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এরপর থেকে ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে মোস্তাফিজকে।

এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ জিতলে তারা দ্বিতীয় অবস্থানে উঠে যাবে। অন্যদিকে, আট ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে দিল্লি ডেয়ারডেভিলস।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, ময়জেস হেনরিকস, যুবরাজ সিং, দীপক হুদা, নম্যান ওঝা (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, রশীদ খান, সিদ্ধার্থ্য কাউল, মোহাম্মদ সিরাজ।

দিল্লি ডেয়ারডেভিলস একাদশ: সঞ্জু স্যামসন, শ্রেয়ার আয়ার, করুন নায়ার (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, রিশাব পান্ত (উইকেটরক্ষক), ক্রিস মরিস, কোরি অ্যান্ডারসন, জয়ন্ত যাদব, কাগিসো রাবাদা, অমিত মিশ্র, মোহাম্মদ শামি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.