সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি::রাঙামাটি শহরের তবলছড়ি পর্যটন রোড এলাকায় আগুণে পুড়ে যাওয়া সাত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট।
বুধবার দুপুরে ক্ষত্রিগ্রস্থদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সেক্রেটারী এম বখতেয়ার উদ্দিন, সাবেক সেক্রেটারী আবু সাহাৎ মো: সায়েম, আজীবন সদস্য আব্দুল ওয়াদুত, মো: আবদুল সাত্তার মিন্টু, মো: নজরুল ইসলাম, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কর্মকর্তা শাহ রাজিউর রহমান, যুব রেড ক্রিসেন্টের উপ প্রধান সাইফুল উদ্দীন, সেবা ও স্বাস্থ্য বিভাগের প্রধান মো: মঞ্জরুল কবির, রক্ত বিভাগের প্রধান প্রাচুর্য নাগ পাপ্পু, যুব সদস্য এবিএম জোনায়েদ।
এছাড়াও সে সময়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ করার পরে ইউনিট সেক্রেটারী ক্ষতিগ্রস্থদের বাড়ি পরিদর্শন করেন।
এ বিভাগের আরও খবর
