আব্দুল মান্নান : চট্টগ্রামের পটিয়ার কর্ণফুলীতে ইভটিজিং করায় সুমন নামের সাদা পোশাকের এক পুলিশ সদস্যকে পিটুনি দিয়েছে স্থানীয়রা। বৈশাখী মেলা চলাকালে গত পহেলা বৈশাখে এ ঘটনা ঘটে। এর পর স্থানীয়দের মধ্যে এ নিয়ে সমঝোতা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাম্পান বাইচ ও মেলা উপলক্ষে বসা দোলনায় চড়ার সময় মহিলাদের ইভটিজিং করে এক যুবক। এরপর এক তরুনীর গায়ে হাত দিতে চাইলে স্থানীয়রা যুবককে পিটুনি দেয়। পিটুনির পর পুলিশ পরিচয় দিলে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। সিকলবাহা ২নং ওয়ার্ড ইউপি সদস্য বলেন, ’ভাইজান ’কুছ কুছ হোতা হ্যায়, পুলিশকা পুলিশকো হাওলা করা হ্যায়।
এ বিভাগের আরও খবর
