সাজেকে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান

0

সাইফুল উদ্দীন, সাজেক থেকে ফির::রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে খাদ্যপীড়ন’র সমস্যা দেখা দেওয়ার পর থেকে সরকার, প্রশাসন ও বিভিন্ন সংগঠন, সংস্থা এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত সাজেক ইউনিয়নের ৫ ও ৯ নং ওয়ার্ডে বিভিন্ন ত্রাণ বিতরণ করেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি জেলা।

ত্রাণ বিতরণ করেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা, ৯নং সাজেক ইউনিয়নের মেম্বার জপই থাং ত্রিপুরা, স্মৃতি বিকাশ ত্রিপুরার মিসেস প্রিয় বালা ত্রিপুরা।

ত্রাণ সহযোগিতার পাশাপাশি দূর্গম এলাকার মানুষকে চিকিৎসা সেবাও প্রদান করা হয়। চিকিৎসা সহায়তা প্রদান করার সময় উপস্থিত ছিলেন ডা. বেবি ত্রিপুরা ও ডা. দীপা ত্রিপুরা।

ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদানের পরে অত্র দূরভোগ কবলিত এলাকা পরিদর্শন করেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু। এসময় তারা এলাকার দরিদ্র জনসাধারণের সাথে কথা বলেন এবং তাদের পাশে সরকার, রাঙামাটি জেলা পরিষদ ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সময়ে তারা আরো বলেন, জুম চাষের উপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন ধরণের খামার, বাগান করার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য। তাদেরকে এই কাজ গুলোর জন্য জেলা পরিষদ বিশেষ ভাবে সহযোগিতা করবে বলেও জানান তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.