এক নজরে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যুর তালিকা

0

 সিটিনিউজবিডি :   ২০১৬ সালের ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর বসবে। প্রথমবারের মত ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে।

বিশ্বকাপের এই আসরের জন্যে আটটি ভেন্যু নির্ধারণ করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার ভেন্যুর তালিকা প্রকাশ করে বিসিসিআই। তবে আইসিসির সবুজ সংকেত পেলেই এই আট ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ভেন্যুগুলো হল ব্যাঙ্গালুরু, কলকাতা, চেন্নাই, ধর্মশালা, মোহালি, মুম্বাই, নাগপুর ও দিল্লিতে। ফাইনাল ম্যাচের জন্যে কলকাতার ইডেন গার্ডেনের নাম ঘোষণা করেছে বিসিসিআই।

২০১৪ সালের মতো ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম পর্বের বাধা টপকে মূল পর্ব বা দ্বিতীয় পর্বে খেলতে হবে বাংলাদেশকে।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬টি দল অংশ নিবে। আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০টি দল বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পায়। তবে শেষ দুই দলকে খেলতে হয় প্রথম রাউন্ড। তাদের সঙ্গে খেলবে আইসিসি সহযোগী আরও ছয়টি দল।

প্রথম রাউন্ডের বাধা টপকে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে মাত্র দুটি দল। দশ দল নিয়ে দ্বিতীয় রাউন্ড দিয়ে মূল বিশ্বকাপের যাত্রা শুরু হবে। এরই মধ্যে প্রথম রাউন্ড নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। হংকং, নামিবিয়া, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস, আফগানিস্তান ও ওমানের মধ্য থেকে আরো চারটি দল বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলার তালিকায় নাম লেখাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.