নিউজিল্যান্ডকে ২৫৮ রানের লক্ষ্য টাইগাররা

0

খেলাধুলা : ত্রিদেশীয় সিরিজে টসে হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ২৫৭ রানে। জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ২৫৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

আয়ারল্যান্ডের ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবের সবুজ উইকেটে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করে বাংলাদেশ। প্রথম উইকেট জুটিতে ৭২ রান তোলে দুই টাইগার উদ্বোধনী ব্যাটসম্যান। এরপরই নিউজিল্যান্ডের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় টাইগাররা।

ইনিংসের ১৭ তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭২ রানে জিমি নিশামের বলে কলিন মুনরো হাতে ক্যাচ দিয়ে প্রথম বিদায় নেন উদ্বোধনী ব্যটসম্যান তামিম ইকবাল। সাজঘরে ফেরার আগে তিনি সংগ্রহ করেন ২৩ রান। এর মধ্যদিয়েই টাইগারদের প্রথম উইকেটের পতন হয়। এরপর ক্রিজে আসেন সাব্বির রহমান। তিনিও মাত্র ৪ বলে ১ রান করে মিচেল স্যন্টনারের বলে বোল্ড হয়ে ফিরে যান। সাব্বিরের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। ২৪.৫ ওভারে দলীয় ১১৭ রানের মাথায় ইশ সোধির বলে ক্যাচ তুলে বিদায় নেন সৌম্য। আউট হওয়ার আগে ক্যারিয়ারের ৫ম ফিফটি তুলে নেন। ৫ টি চারের সাহায্যে ৬১ রান করেন সৌম্য। সৌম্যের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। কিন্তু তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেন নি। ২৮.৪ ওভারে ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন সাকিব আল হাসান। সাকিবের বিদায়ের পরই ক্রিজে আসেন মাহমুদুল্লাহ। ৩৭.১ ওভারে নিশামের বলে উইকেট কিপার রঞ্চির হাতে ক্যাচ তুলে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম। আউট হওয়ার আগে তিনি করেন ৫৫ রান। দলীয় ২৪২ ও ২৫৩ রানে যথাক্রমে বিদায় নেন অর্ধশতক হাকানো আরেক ব্যাটসম্যান মাহমুদুল্লাহ(৫১) ও মোসাদ্দেক হাসান সৈকত(৪১)। ২৫৬ রানে রান আউট হয়ে বিদায় নেন টাইগার অধিনায়ক মাশরাফি (১)।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.