বঙ্গোপসাগরে এখনো নিখোঁজ এফবি দয়াল নবীজি ফিশিং বোট

0

বাঁশখালী প্রতিনিধি : ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে বঙ্গোপসাগরে ৩০ মাঝিমাল্লাসহ নিখোঁজ হওয়া নুরুন্নবী মাঝির মালিকানাধীন এফবি দয়াল নবীজি ফিশিং বোটটি এখনো হদিছ পায়নি মালিক। অপরদিকে বোটে থাকা মাঝিমাল্লারা কোন রকমে প্রাণে বেঁচে আনোয়ারার গহিরা উপকূলে ভেসে গিয়ে সেখান থেকে আজ কোন রকমে বাড়ী ফিরলেও এখনো প্রায় ৪০ লক্ষাধিক টাকা মূল্যমানের ফিশিং বোট এফবি দয়াল নবীজি’র হদিছ পায়নি।

সূত্রে জানা যায়, বাঁশখালীর সরল ইউনিয়নের পূর্ব মিনজিরীতলা এলাকার গোলাম আলীর পুত্র নুরুন্নবী মাঝির মালিকানাধীন এফবি দয়াল নবী ৩০ জন মাঝিমাল্লা নিয়ে প্রায় ৮ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ১৩-১৪ টি জাল নিয়ে মাছ ধরতে যাওয়া ফিশিং বোটটি ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের অদূরেই কুতুবদিয়া চ্যানেলেই তলিয়ে যায়। এ সময় ফিশিং বোটে থাকা ৩০ মাঝিমাল্লা কোন রকমে ভেসে আনোয়ারার গহিরা গিয়ে আশ্রয় নেয়।

সেখান থেকে গতকাল এসে মালিকসহ অপরাপরদের খবর দিলে বোটের মালিক বেশ কয়েকটি বোট নিয়ে নিখোঁজ হওয়া বোটের সন্ধানে বঙ্গোপসাগরে গেলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত ফিশিং বোটটির কোন হদিছ পায়নি বলে জানা যায়। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এফবি দয়াল নবীজির মালিক নুরুন্নবী জানান বোটটি ক্ষতিগ্রস্থ হওয়ায় আমি প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। মাঝিমাল্লারা কোন রকমে প্রাণে বেঁচে আসলেও এখনো পর্যন্ত ফিশিং বোটটির কোন সন্ধান পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.