চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীতে তামিমের সেঞ্চুরি

0

খেলাধুলা : চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিমের (১০০) সঙ্গে ক্রিজে আরো উপস্থিত আছেন মুশফিকুর রহিম (৬১)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ২ উইকেটে ২১৪ রান।

এরই মধ্যে এইটি হলো ক্যারিয়ারের ৯ম ওয়ানডে সেঞ্চুরি। ১২৪ বল খেলে পৌঁছে যান সেঞ্চুরির মাইলফলকে। ১১ টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় নিজের সেঞ্চুরিটি করে তামিম।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার। দুজনে মিলে ১১.৬ ওভারে ৫৬ রানের জুটি গড়ে তোলেন। এরপর বেন স্টোকসের বলে ব্যক্তিগত ২৮ রানে বিদায় নেন সৌম্য।

এরপর ক্রিজে আসেন ইমরুল কায়েস। তামিমের সঙ্গে জুটি বাধেন তিনি। দুজনে মিলে স্বাচ্ছন্দ্যে রানও তুলতে থাকেন ইংলিশদের বিপক্ষে। কিন্তু দলীয় ১৯.২ ওভারে দলীয় ৯৫ রানে লিয়াম প্ল্যাঙ্কেটের বলে উডের দুর্দান্ত ক্যাচে আউট হয়ে ফিরে যান সাজ ঘরে।

এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম।তামিম-মুশফিকের ১১৯ রানের জুটি বড় সংগ্রহ গড়ারাই ইঙ্গিত দিচ্ছে।

ইংল্যান্ডের বিখ্যাত ওভাল ক্রিকেট গ্রাউন্ড মাঠে ম্যাচটি শুরু হয়েছে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ইংল্যান্ড দল: এলেক্স হেলস, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জশ বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, জ্যকসন বল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.