চকরিয়া প্রতিনিধি : বাড়ি থেকে বই-খাতা ও ব্যাগ নিয়ে মাদরাসায় গেলেও কক্সবাজারের চকরিয়ায় আড়াই মাস ধরে হদিস মিলছেনা পিতৃহারা মাদরাসা ছাত্র মোহাম্মদ এমরানের (১৩)। ছেলের সন্ধানে বিভিন্ন স্থানে খুজাঁখুজি করে এখন বারবার মুর্ছা যাচ্ছেন হতভাগী মা আম্বিয়া খাতুন। থামছেনা অসুস্থ মায়ের কান্না। উপজেলার কোনাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মরংঘোনা এলাকায় ঘটেছে এ ঘটনা। নিখোঁজ এমরান ওই এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে।
হতভাগী আম্বিয়া খাতুন বলেন, গত ২৭ মার্চ সকালে বাড়ি থেকে বই-খাতা ও ব্যাগ নিয়ে প্রতিদিনের মতো পাশের পুরুত্যখালী আল আমিন হাশেমিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় যান তাঁর ছেলে এমরান। দুপুর গড়িয়ে বিকাল সহপাঠিরা বাড়ি ফিরলেও তাঁর ছেলে এমরান আর বাড়ি ফিরেনি।
আম্বিয়া খাতুন বলেন, ছেলের সন্ধানে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানের খোঁজাখুজি করা হয়েছে। কিন্তু তার কোন ধরণের খবর পাচ্ছেন না তিনি। ছেলের সন্ধান পেতে তিনি হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন। কেউ তাঁর সন্ধান পেলে ০১৮৪০-১৫৮৯১৫ নাম্বার মোবাইলে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
